ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ আর চলবে না: বাণিজ্যমন্ত্রী


  • আপলোড সময় : শনিবার ১১ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৪৯ পিএম

অনলাইন রিপোর্টার

দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বাংলাদেশ থেকে মুছে ফেলা হবে এবং এ ধরনের প্রথা আর চলতে দেওয়া হবে না।

শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই হাটের মাধ্যমে কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের প্রভাব কমে আসবে এবং কৃষক ন্যায্য মূল্য পাবেন।

তিনি আরও বলেন, দেশের বাজার ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও স্থিতিশীল করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আমদানি নির্ভর পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে বাজার মনিটরিং সহজ হবে এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আসবে।

বাণিজ্যমন্ত্রী জানান, সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রম আরও সম্প্রসারণ করবে। তবে বর্তমানে টিসিবির কার্যক্রম পরিচালনায় বছরে যে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হয়, তা ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বর্তমানে টিসিবির কার্যক্রমে সরকার প্রতি বছর প্রায় ৩২ থেকে ৩৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়, যা দীর্ঘমেয়াদে কমিয়ে আনা হবে। তবে সাধারণ মানুষের স্বার্থে টিসিবির কার্যক্রম আরও বাড়ানো হবে।

সারা দেশে কৃষকরা যাতে সপ্তাহে অন্তত একদিন সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এ লক্ষ্যে প্রতিটি জেলার জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে বলেও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, কৃষি বিপণন ব্যবস্থায় নতুন এই উদ্যোগ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহায়ক হবে। একই সঙ্গে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিরা এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও কৃষিবান্ধব হিসেবে স্বাগত জানান।



এ সম্পর্কিত আরো খবর