ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে চোখের আলো ফিরছে অসহায়দের


  • আপলোড সময় : সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ সময় : ৪:১৯ পিএম

বগুড়ার শিবগঞ্জে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মীর শাহে আলম ফাউন্ডেশন। উপজেলার অন্তত ,২০০ জন অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে।

গাক চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম কর্তৃক প্রতিষ্ঠিতমীর শাহে আলম ফাউন্ডেশন স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

সোমবার  সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং সকাল ১১টা ৩০ মিনিটে মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল এবং মানুষের সেবাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি ওয়াদা একে একে পূরণে পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের উন্নয়ন সেবামূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

এই কর্মসূচির আওতায় দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের চোখের বিভিন্ন রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা এবং ছানি অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং যাদের অপারেশন প্রয়োজন, তাদের জন্য বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী। অনেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন, কিন্তু আর্থিক সংকটের কারণে চিকিৎসা নিতে পারছিলেন না। এই কর্মসূচির মাধ্যমে তারা নতুন করে আলোর মুখ দেখার আশা করছেন।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, গাক চক্ষু হাসপাতালের পরিচালক ডা. এইচ.এস.এম রেজাউন্নবী মন্ডল, গাক-এর সিনিয়র পরিচালক ডা: মাহবুব আলম, মীর শাহে আলম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।

সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর