ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদপুরে ৩ দিনের ব্যবধানে আবারও খুন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ সময় : ৪:১৪ পিএম

অনলাইন রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাত্র তিন দিনের ব্যবধানে আবারও খুনের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উদ্ধার করে পুলিশ।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আসাদুল হক বরিশাল জেলার গৌরনদী থানার কালনা গ্রামের জলিল সর্দারের ছেলে। তিনি বর্তমানে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এলাকায় তিনি ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন।

পুলিশ জানায়, রাতে বেড়িবাঁধ এলাকার তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খান ইটখোলা এলাকায় আসাদুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তারা পুলিশকে খবর দেন। মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের শরীরে বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্ত চলছে।

পুলিশের একটি সূত্র দাবি করেছে, এ ঘটনায় মুন্না, নয়ন ও মিরাজসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারে। মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, নিহত আসাদুলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তবে এই তথ্য হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এর আগে গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বটতলা এলাকায় প্রকাশ্য দিবালোকে এলেক্স ইমন নামে আরেক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই এলাকায় আবারও হত্যাকাণ্ড ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মধ্যে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



এ সম্পর্কিত আরো খবর