ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের


  • আপলোড সময় : রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ সময় : ৮:২৯ পিএম

শান্তি চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে একটি ন্যায্য ও যৌক্তিক চুক্তির প্রস্তাব দিয়েছে, তবে তা গ্রহণ না করলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “আমরা খুব ন্যায্য এবং যৌক্তিক একটি চুক্তির প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি তারা এটি গ্রহণ করবে। যদি তারা তা না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু গুঁড়িয়ে দেবে।”

ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি গুরুতরভাবে লঙ্ঘন করেছে। তাঁর দাবি অনুযায়ী, গতকাল হরমুজ প্রণালিতে ইরান গুলি চালিয়েছে, যা বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন।

তিনি আরও বলেন, ইরান একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজে গুলি চালিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক জলপথে উত্তেজনা আরও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে ইরানের সাম্প্রতিক ঘোষণার সমালোচনা করে ট্রাম্প বলেন, “ইরান সম্প্রতি প্রণালিটি বন্ধ করার ঘোষণা দিয়েছে, যা অদ্ভুত। কারণ আমাদের অবরোধ ইতোমধ্যেই সেটি কার্যত বন্ধ করে রেখেছে। তারা না বুঝেই আমাদের সাহায্য করছে।”

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নতুন করে চরমে পৌঁছায়। দুই পক্ষই একে অপরকে দোষারোপ করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন কঠোর বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে অস্থিরতা বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল–জাজিরা

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর