ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সাবেক মেয়র তাপসের ছয় ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ আদালতের


  • আপলোড সময় : সোমবার ২০ এপ্রিল, ২০২৬ সময় : ৬:০১ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপস-এর নামে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লক করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মধুমতি ব্যাংক পিএলসিতে থাকা তাপস ও তার স্ত্রীর নামে ইস্যু করা ছয়টি ক্রেডিট কার্ড থেকে যাতে কোনো ধরনের অর্থ উত্তোলন করা না যায়, সে লক্ষ্যে ডেবিট কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের মতে, তদন্ত চলাকালে এসব অর্থ উত্তোলন হলে মামলার তদন্ত ব্যাহত হতে পারে।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান পৃথক দুটি আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা সংশ্লিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে কার্ডগুলোর ডেবিট কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।

দুদকের অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ জানুয়ারি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে শেখ ফজলে নূর তাপস প্রায় ৭৩ কোটি ১৯ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে শত শত কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে আফরিন তাপসের বিরুদ্ধেও প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ব্যাংক হিসাবগুলোতে বিপুল পরিমাণ অস্বাভাবিক লেনদেনের তথ্য তদন্তে উঠে এসেছে বলে দুদক জানায়।

তদন্ত কর্মকর্তারা আদালতকে জানান, মামলার নিষ্পত্তির আগে এসব আর্থিক লেনদেন ও কার্ড ব্যবহার অব্যাহত থাকলে প্রমাণ নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। তাই ব্যাংক কার্ডগুলোর ডেবিট কার্যক্রম বন্ধ করা জরুরি ছিল।

আদালত সব দিক বিবেচনা করে দুদকের আবেদন মঞ্জুর করেন এবং ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর