ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সময় : ৫:২৬ পিএম

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলার ডিবি (উত্তর) একটি সফল অভিযান পরিচালনা করেছে। গত ২০ এপ্রিল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ফরহাদ হোসেন (৪৩), পিতা: মোঃ মোশারফ হোসেন, মাতা: মোছাঃ ফাতেমা বেগম, সাং: গকুলনগর, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা এবং মোঃ সোহেল (৪২), পিতা: মৃত গোলাম মোস্তাফা, মাতা: মোছাঃ সাহেরা খাতুন, সাং: কুরগাঁও আমতলা পুরাতন পাড়া, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা আশুলিয়া ও আশপাশের এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) এর একটি চৌকস দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থল থেকে তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে নেশাজাতীয় ইনজেকশন জি-পেথিডিন, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লক্ষ ১২ হাজার টাকা এবং নেশাজাতীয় ইনজেকশন জি-মরফিন, যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ১৬ হাজার টাকা। এছাড়াও মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা, জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন এলাকায় এসব নেশাজাতীয় দ্রব্য সরবরাহ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নং-৮৮, তারিখ ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারনীর ৮(গ)/৩৮ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এ ধরনের অভিযানের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে সকলকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে, যাতে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হয়।


এ সম্পর্কিত আরো খবর