ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের আলোচনা


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৫৬ পিএম

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রীর কৃষি ও রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার সকালে (২১ এপ্রিল ) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে রাজনৈতিক উপদেষ্টার দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কৃষি, বনায়ন এবং শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, পরিবেশ সংরক্ষণে বন উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে এসব খাতে চীনের আরও সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। উপদেষ্টা নজরুল ইসলাম খান বৈঠকে বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে উৎপাদনশীলতা বহুগুণে বৃদ্ধি পাবে। একই সঙ্গে বনায়ন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং এবং সেকেন্ড সেক্রেটারি হুয়াং মৌছং। তারা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষা বিনিময় আরও বিস্তৃত করার বিষয়ে মত দেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও চীনের মধ্যে এই ধরনের উচ্চপর্যায়ের বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করে এবং উন্নয়ন সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর