ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগে তিতাসের অভিযান, ৬ স্পট বিচ্ছিন্ন


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ সময় : ৮:০৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় পরিচালিত অভিযানে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক সংযোগে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান চলাকালে মুড়াপাড়া বাজারের পুজা মিষ্টান্ন ভাণ্ডার, বিসমিল্লাহ হোটেল, চিন্তা হরন, দিপা মিষ্টান্নসহ বিভিন্ন দোকান এবং একটি আবাসিক সংযোগসহ মোট ৬টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব সংযোগ অবৈধ হিসেবে শনাক্ত করার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ এবং রূপগঞ্জ জোনের ম্যানেজার জাহিদ হাসান। তাদের নেতৃত্বে যৌথভাবে তিতাস গ্যাসের টাস্কফোর্স এবং স্থানীয় প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, রূপগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগ শুধু রাষ্ট্রীয় সম্পদের অপচয়ই নয়, বরং এটি বৈধ গ্রাহকদের জন্যও বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে আবাসিক এলাকায় বৈধ গ্রাহকরা পর্যাপ্ত গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়লেও কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, যেখানে বৈধ আবাসিক গ্রাহকদের চুলা ঠিকমতো জ্বলে না, সেখানে মুড়াপাড়া বাজারের মতো এলাকায় দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে কিছু মিষ্টির দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছে। প্রশাসনের নাকের ডগায় এমন অনিয়ম চললেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

তারা আরও বলেন, এই ধরনের অভিযান নিয়মিত হলে গ্যাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ ন্যায্য সুবিধা পাবে। পাশাপাশি অবৈধ সংযোগের কারণে রাষ্ট্রীয় সম্পদের যে ক্ষতি হচ্ছে তা কমানো সম্ভব হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে আরও কঠোরভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে এবং অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর