ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ

প্রেমের অভিজ্ঞতা নিয়ে যা বললেন অভিনেত্রী তানজিকা আমিন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ সময় : ১১:৫৩ এএম

ক্যারিয়ারে সফলতার শীর্ষে থাকলেও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই কিছুটা আড়ালে থাকতে পছন্দ করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি নিজের প্রথম প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন।

অভিনেত্রীর ভাষায়, তার জীবনে প্রেমের সংখ্যা খুবই কম, তবে প্রতিটি সম্পর্ক ছিল গভীর ও দীর্ঘস্থায়ী। তিনি বলেন, “আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি। প্রতিটি প্রেমের ব্যাপ্তিকাল ছিল দীর্ঘ।”

তিনি জানান, তার প্রথম প্রেম শুরু হয় রাজশাহীতে, যখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ‘অমিত’ নামের এক তরুণের সঙ্গে তার সেই সম্পর্ক টানা চার বছর স্থায়ী হয়। সেই সময়ের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ল্যান্ডফোনের যুগে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা আর দীর্ঘ চিঠি লেখাই ছিল তাদের যোগাযোগের প্রধান মাধ্যম।

তানজিকা আমিন আরও বলেন, সেই সময়ের প্রেম ছিল অনেকটাই সরল ও নির্ভেজাল। বাসা থেকে পড়াশোনার জন্য দেওয়া টিউটরের টাকা বাঁচিয়ে তারা একে অপরকে ছোট ছোট উপহার দিতেন। কখনো কখনো মাত্র ২০ টাকার বাজেটে কোক ও ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আনন্দ ভাগ করে নিতেন তারা।

তিনি অতীতের স্মৃতি তুলে ধরে বলেন, ফোনে বেশি কথা বলার কারণে অনেক সময় বড় অংকের বিল আসত, আর সেই কারণে পরিবারের কাছ থেকে বকাঝকা এমনকি শাস্তিও পেতে হয়েছে তাকে। স্কুল ও কোচিং ফাঁকি দিয়ে পদ্মা নদীর পাড়ে ঘুরতে যাওয়ার স্মৃতিও এখনো তাকে আবেগাপ্লুত করে।

অভিনেত্রী জানান, সেই বয়সের প্রেম ছিল নিষ্পাপ, যেখানে বড় কোনো চাহিদা ছিল না, ছিল শুধু একে অপরকে দেখার ও কথা বলার আনন্দ। বর্তমান সময়ের সম্পর্কের সঙ্গে তুলনা না করলেও তিনি মনে করেন, আগের দিনের সেই সরলতা আজকের দিনে অনেকটাই হারিয়ে গেছে।

অনুষ্ঠানে মজার ছলে তিনি আরও জানান, তার প্রথম প্রেমিক এখনও অবিবাহিত রয়েছেন। এই মন্তব্যে উপস্থিত দর্শক ও সহকর্মীদের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়।

তানজিকা আমিন দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে আসছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা না বললেও মাঝে মাঝে এমন খোলামেলা বক্তব্যে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়।


এ সম্পর্কিত আরো খবর