ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ

পুরোনো প্রেমে নতুন গুঞ্জন—হানিয়া-আসিম ফের আলোচনায়


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ সময় : ১১:৫৬ এএম

ললিউডের জনপ্রিয় ও আলোচিত তারকা জুটি হানিয়া আমির ও আসিম আজহার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। একসময়কার তুমুল প্রেম, এরপর বিচ্ছেদ এবং দীর্ঘ নীরবতার পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার পর ভক্তদের ধারণা, পুরোনো সম্পর্ক আবারও নতুন মোড় নিতে পারে।

এক সময়ের এই জনপ্রিয় জুটি দীর্ঘদিন ধরে আলাদা ছিলেন। বিচ্ছেদের পর তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা শোনা না গেলেও ভক্তদের মধ্যে তাদের নিয়ে আগ্রহ কমেনি। সম্প্রতি আসিম আজহারের একটি কনসার্টকে ঘিরে আবারও আলোচনায় এসেছে এই জুটি।

ওই কনসার্টে গান গাওয়ার সময় আসিম আজহার যেভাবে মঞ্চে ঝুঁকে হানিয়া আমিরের দিকে তাকিয়ে গান পরিবেশন করেন, তা উপস্থিত দর্শকদের নজর এড়ায়নি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নতুন করে জল্পনা শুরু হয়।

এরপর যুক্তরাষ্ট্রে আসিম আজহারের আরেকটি কনসার্টে হানিয়া আমিরের উপস্থিতি আরও রহস্য বাড়ায়। সেখানে তাকে ভিড়ের মধ্যে মুখ ঢেকে থাকতে দেখা যায়। তিনি যে রুমাল ব্যবহার করেছিলেন, সেখানে বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’। এই বিষয়টি নিয়েও ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

ভক্তদের একাংশের মতে, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং দুজনের সম্পর্ককে ঘিরে ইঙ্গিতপূর্ণ একটি ‘সফট লঞ্চ’। তাদের দাবি, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তারা একে অপরের প্রতি টান প্রকাশ করছেন। কনসার্টের মুহূর্ত, চোখাচোখি এবং কাছাকাছি আচরণ সবই নতুন করে সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটিকে ঘিরে গুঞ্জন আরও জোরালো হয়েছে। কেউ কেউ বলছেন, পুরোনো সম্পর্ক হয়তো আবারও পুনরুজ্জীবিত হচ্ছে। আবার অনেকে মনে করছেন, এটি শুধুই ভক্তদের আবেগ ও অনুমান।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, হানিয়া আমির ও আসিম আজহার চলতি বছরের শেষ নাগাদ বিয়ের পিঁড়িতে বসতে পারেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

তবে তাদের সাম্প্রতিক আচরণ, উপস্থিতি এবং একে অপরকে ঘিরে ইঙ্গিতপূর্ণ মুহূর্তগুলো ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন, সম্পর্ক নিয়ে নীরবতা অনেক সময়ই বড় কোনো ঘোষণার পূর্বাভাস হতে পারে।

বর্তমানে হানিয়া আমির ও আসিম আজহার দুজনেই নিজেদের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকলেও তাদের নাম ঘিরে আলোচনা থামছে না। ভক্তদের চোখ এখন শুধু একটি ঘোষণার অপেক্ষায়—এই গুঞ্জন কি সত্যি হবে, নাকি আবারও রয়ে যাবে কেবলই আলোচনার বিষয় হয়ে?


এ সম্পর্কিত আরো খবর