ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

মানুষের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ০২ মে, ২০২৬ সময় : ৩:৪৩ পিএম

অনলাইন রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের বয়স আড়াই মাসের মতো হলেও এই অল্প সময়েই প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আড়াই মাস বয়সী শিশুর উদাহরণ টেনে বলেন, যেমন একটি শিশু জন্মের পর হঠাৎ করেই হাঁটতে পারে না, তাকে ধীরে ধীরে বড় হতে হয়, তেমনি নতুন সরকারের ক্ষেত্রেও সময় প্রয়োজন। তবে সরকারের পক্ষ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজ শুরু করা হয়েছে।

শনিবার (২ মে) সিলেটের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নের জন্য সরকার কাজ শুরু করেছে। তিনি জানান, নারীদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহযোগিতার জন্য কৃষক কার্ড চালুর কথা বলা হয়েছিল, যা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে। খেলাধুলা, শিক্ষা এবং বিভিন্ন প্রতিভা বিকাশের মাধ্যমে তরুণদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, যেসব শিশু ও কিশোরের মধ্যে প্রতিভা রয়েছে, তাদের বিকাশে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে চালু হওয়া নতুন কুঁড়ি অনুষ্ঠানের আদলে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি চালু করা হচ্ছে।

তিনি জানান, সিলেট থেকেই এই নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে। ইতোমধ্যে সারাদেশে প্রায় এক লাখ ত্রিশ হাজার শিশু এই কার্যক্রমে নাম নিবন্ধন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচির আওতায় সাত থেকে আটটি খেলা নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে, যারা ভবিষ্যতে দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বয়ে আনবে।

তিনি আরও বলেন, দেশের খেলাধুলার অগ্রগতি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে পরিচিত করেছে। ক্রিকেট ও নারী ফুটবলের উদাহরণ টেনে তিনি বলেন, এসব সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও অনেক খেলোয়াড় দেশের জন্য গৌরব বয়ে আনবে।

তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের তরুণ প্রজন্ম আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় অর্জন নিয়ে আসবে এবং দেশের সম্মান বৃদ্ধি করবে।



এ সম্পর্কিত আরো খবর