ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা ইয়েমেনের মারিবে হুথিদের অস্ত্রের গুদামে বিমান হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১৭ শিশুর মৃত্যু


২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : সোমবার ০৪ মে, ২০২৬ সময় : ৫:৪৪ পিএম

দেশে হাম পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ জন এবং হামের উপসর্গে ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর–এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫২ শিশুর এবং উপসর্গ নিয়ে মারা গেছে ২৫৯ শিশু।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ হাজার ৭৯৩ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি দেখা গেছে ঢাকা বিভাগে।

ঢাকা বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১৬১ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭০৫ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই বিস্তার শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে যেসব শিশু টিকা নেয়নি বা পূর্ণ ডোজ পায়নি, তাদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জ্বর, র‍্যাশ ও শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা প্রদান এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ ধরনের মৃত্যু অনেকাংশে কমানো সম্ভব।

এদিকে দেশে বিভিন্ন জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ায় স্বাস্থ্য বিভাগকে আরও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও জরুরি স্বাস্থ্যসেবা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর