ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

ভূঞাপুরে পৃথক অভিযানে তিন মাদক বিক্রেতা গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ০৪ মে, ২০২৬ সময় : ৮:১৩ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিনজন মাদক বিক্রেতাকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ এপ্রিল) ভূঞাপুর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার খানুরবাড়ী গ্রামের কাদের খাঁর ছেলে সোহেল রানা, রাজাপুর গাবসারা গ্রামের মৃত জামাল শেখের ছেলে রফিকুল ইসলাম এবং একই গ্রামের ফরিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম। তাদের কাছ থেকে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে পরিচিত ছিল। তাদের কার্যক্রমে এলাকার যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়ার নেতৃত্বে পুলিশ তাদের আটক করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি জানান।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, এলাকায় মাদক নির্মূলে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকমুক্ত সমাজ গঠনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর