ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ

আজ আব্দুস সাত্তার খান (কুসুম মিয়া)-এর ৩৮তম মৃত্যুবার্ষিকী


আব্দুস সাত্তার খান (কুসুম মিয়া)

  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ মে, ২০২৬ সময় : ৪:৩১ পিএম

স্টাফ রিপোর্টার

আজ ৫ মে ২০২৬। মরহুম আব্দুস সাত্তার খান (কুসুম মিয়া)-এর ৩৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৮ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মহিষার গ্রামের এই সম্মানিত ব্যক্তি আজও এলাকাবাসীর হৃদয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় হয়ে আছেন।

মরহুম আব্দুস সাত্তার খান (কুসুম মিয়া) ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ মানুষ। জীবদ্দশায় তিনি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। মানবিকতা, ন্যায়পরায়ণতা ও উদার মানসিকতার জন্য তিনি সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।

উচ্চশিক্ষিত এই ব্যক্তিত্ব প্রথম জীবনে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজধানীর গুলশান ১ নম্বর ডিসিসি মার্কেটে দুটি দোকানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

মরহুমের ছেলে আব্দুল কাইয়ুম খান (স্বপন) বলেন, তার বাবা শুধু অভিভাবক নন, ছিলেন আদর্শের প্রতীক। এলাকাবাসীরাও গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করেছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর