ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ইতিহাসে আজকের দিন: ৯ মে’র গুরুত্বপূর্ণ অধ্যায়


  • আপলোড সময় : শনিবার ০৯ মে, ২০২৬ সময় : ১০:৪০ এএম

অনলাইন রিপোর্টার

আজ ৯ মে । ইতিহাসের পাতায় এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বহু রাজনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ঘটনা মানবসভ্যতার গতিপথে গভীর প্রভাব ফেলেছে। কখনও বিজয় ও সাফল্যের উল্লাস, কখনও আবার শোক ও বিপর্যয়ের স্মৃতি—সব মিলিয়ে ৯ মে এক অনন্য ঐতিহাসিক দিন।

৯ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৯তম (অধিবর্ষে ১৩০তম) দিন। বছর শেষ হতে আরো ২৩৬ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযাত্রা শুরু করেন।

১৫০৯ - নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাস এর কাদিজ থেকে চতুর্থ এবং সর্বশেষ অভিযাত্রা শুরু।

১৫৭৩ - ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বাচিত হন।

১৭৮৮ - ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাস।

১৮৭৪ - বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়।

১৮৭৯ - নারী সচেতনতা প্রসারকল্পে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করেন।

১৯৩৬ - ইতালি-ইথিওপিয়া একত্রীভুক্ত। রাজা তৃতীয় ভিক্টর এমানয়েল নিজেকে সম্রাট ঘোষণা করেন।

১৯৪৫ - নাৎসি জার্মনীর বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের অবসানে বিশ্বে বিজয়োৎসব পালিত হয়।

১৯৫৫ - ঠাণ্ডাযুদ্ধ বা স্নায়ুযুদ্ধের সময় পশ্চিম জার্মানি ন্যাটোতে যোগদান করে এই দিনে।

১৯৬০ - বিশ্বখাদ্য ও ড্রাগ প্রশাসন ঘোষণা করে যে জন্মনিয়ন্ত্রণের জন্য বড়ি ব্যবহার করা যাবে।

১৯৬৬ - চীন তৃতীয়বারের মত পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।

১৯৬৭ - জাকির হোসেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৮৪ - অক্সিজেন না নিয়েই এভারেস্ট জয় করেন ফু দোর্।

১৯৯২ - আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজান প্রজাতন্ত্রের উপর হামলা চালিয়েছিলো।

১৯৯৪ - নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৯৬ - ১৫ বছর পর উগান্ডায় প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।

১৯৯৭ - জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে লিবীয় নেতা গাদ্দাফির নাইজেরিয়া গমন।

২০০৪ - চেচেন প্রেসিডেন্ট আখমাদ কাদিরভকে হত্যা করা হয় ভিআইপি স্টেজের নিচে মাইন পেতে রেখে। যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসে সেনা কুচকাওয়াজ দেখছিলেন।

জন্ম

১৪৫৪ - আমেরিগো ভেসপুসি, ইতালীয় ব্যবসায়ী, অভিযাত্রী, নৌ-বিশারদ এবং মানচিত্র নির্মাতা।

১৫৪০ - মেওয়ারের শিশোদিয়া রাজবংশের হিন্দু রাজপুত রাজা মহারাণা প্রতাপ সিং(মৃ.১৯/০১/১৫৯৭)

১৮০০ - আমেরিকার দাস বিদ্রোহের নেতা জন ব্রাউন।

১৮৬৬ - গোপালকৃষ্ণ গোখলে, ভারতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট সমাজ সংস্কারক। (মৃ.১৯/০২/১৯১৫)

১৮৯৫ - রিচার্ড বার্থেলমেস, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৬৩)

১৯০৭ - জ্যাকি গ্র্যান্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ও ধর্মপ্রচারক। (মৃ. ১৯৭৮)

১৯৩২ - কনরাড হান্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯৯৯)

১৯৩৬ - গ্লেন্ডা জ্যাকসন, ইংরেজ অভিনেত্রী ও রাজনীতিবিদ।

১৯৪৩ - মরিস ফস্টার, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৫১ - কেভিন কিগান - ইংরেজ ফুটবলার ও ম্যানেজার।

১৯৫৯ - অ্যান্ড্রু জোন্স, নিউজিল্যান্ডীয় সাবেক ক্রিকেটার।

১৯৮৬ - জেনি গান, ইংরেজ আন্তর্জাতিক প্রমীলা ক্রিকেটার।

১৯৮৭ - মুশফিকুর রহিম, বাংলাদেশী উইকেট কিপার ব্যাটসম্যান।

মৃত্যু

১৮০৫ - জার্মান লেখক কবি নাট্যকার ইহুয়ান ফেডারিক শিলার।

১৯০৩ - পল গোগাঁ, প্রখ্যাত ফরাসি চিত্রকর। (জ. ১৮৪৮)

১৯০৪ - স্বামী নিরঞ্জনানন্দ, শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্যদের অন্যতম।

১৯৩১ - আলবার্ট আব্রাহাম মাইকেলসন, মার্কিন পদার্থবিদ। (১৮৫২)

১৯৭১ - পূর্ণেন্দু দস্তিদার, লেখক ও রাজনীতিবিদ।

১৯৮৫ - এডমন্ড ওব্রায়েন, মার্কিন অভিনেতা। (জ. ১৯১৫)

১৯৮৬ - তেনজিং নোরগে নেপালী শেরপা পর্বতারোহী ও এডমন্ড হিলারির সাথে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয়ী।(জ.২৯/০৫/১৯১৪)

১৯৯৮ - তালাত মাহমুদ, ভারতীয় গজল গায়ক। (জ.২৪/০২/১৯২৪)

২০০৯ - এম এ ওয়াজেদ মিয়া, বাংলাদেশি পরমাণুবিজ্ঞানী। (জ. ১৯৪২)

২০১৩ - ইন্দ্রনাথ মজুমদার, কলকাতার সুবর্ণরেখা প্রকাশন সংস্থার প্রতিষ্ঠাতা ও দুষ্প্রাপ্য গ্রন্থের সংগ্রাহক। (জ.১৯৩৩)

২০১৮ - ললিতা চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র, নাট‍্যমন্চ, যাত্রাভিনেত্রী। (জ.১৯৩৭)

ছুটি ও অন্যান্য

বিজয় দিবস ( রাশিয়া)।

মহারানা প্রতাপ জয়ন্তী



এ সম্পর্কিত আরো খবর