ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

৩৬ বছর ধরে বিএনপির রাজনীতি করছি: কৃষকদল নেতা মাসুদ


কৃষকদল নেতা মাসুদ

  • আপলোড সময় : শনিবার ০৯ মে, ২০২৬ সময় : ৪:৫২ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা ও কারাবরণের অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ভালুকা উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ মেজবাহ উদ্দিন মাসুদ।

স্ট্যাটাসে তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই তার পরিবারের বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তার বাবা গ্রামের গ্রাম সরকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সূত্র ধরেই ছোটবেলা থেকে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন।

শেখ মেজবাহ উদ্দিন মাসুদ লেখেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ভালুকায় তিনি কনিষ্ঠ কর্মীদের মধ্যে সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে প্রচারণা, পোস্টারিং, ব্যানার টানানো, স্লোগান এবং জারি-সারির মাধ্যমে বিএনপির পক্ষে কাজ করার কথা উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, ধলিয়া বহুলী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে ভালুকা ডিগ্রি কলেজে মানবিক শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং উপজেলা ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেন।

১৯৯৫ সালের সার সংকট ও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ওই সময় আওয়ামী লীগের সৃষ্ট অস্থিরতার মধ্যে তিনি সম্মুখসারিতে থেকে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এর জেরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগের বাধার মুখে কলেজে পরীক্ষায় অংশ নিতে পারেননি বলেও দাবি করেন তিনি।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিরোধিতা করায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাকে ৬২ দিন কারাভোগ করতে হয় বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, এটি ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথম রাজনৈতিক ‘মিথ্যা মামলা’গুলোর একটি।

তিনি বলেন, ওই সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় সাবেক এমপি মরহুম আমানউল্লাহ চৌধুরী মামলাটি দেখভাল করেন। আদালতে বিএনপির একাধিক সাবেক এমপি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় তিনি ধীতপুর ছাত্রদলের সভাপতি, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালনের তথ্য তুলে ধরেন। সর্বশেষ তিনি ভালুকা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এবং পরে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানান।

শেখ মেজবাহ উদ্দিন মাসুদ বলেন, তিনি ৩৬ বছর ধরে জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে রাজনীতি করে যাচ্ছেন। কখনো চাকরি করেননি, বিদেশেও যাননি। দলের দুঃসময়ে তিনি রাজপথে ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান তিনি।

আকাশজমিন / আরআর      


এ সম্পর্কিত আরো খবর