ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বাগেরহাটে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রেস ব্রিফিং


  • আপলোড সময় : বুধবার ১৩ মে, ২০২৬ সময় : ৪:২৮ পিএম

“সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম বাস্তবায়নে বাগেরহাটে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোরাম মোঃ বাতেন। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক মুঈনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহ সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি অফিসের উপ পরিচালক মোঃ মোতাহার হোসেন, সমাজসেবা অফিসের উপপরিচালক সন্তোশ কুমার নার্থ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত পাল, সামাজিক বনবিভাগের কর্মকর্তা চিন্ময় মধু এবং অগ্রণীব্যাংকের এজিএম মোঃ শরিফুল ইসলাম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আকবার টুটুর, ইয়ামিন, আমিরুর হক বাবু, এস এস সোহান, মোল্লা আব্দুর রব, বাচ্চু মল্লিক, আজাদ রুহুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামেলি কার্ড কার্যক্রম, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়। জেলা প্রশাসক গোরাম মোঃ বাতেন বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরাও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসাধারণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



এ সম্পর্কিত আরো খবর