ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩

২৫ কোটি রুপির গয়না

কান উৎসবে আলিয়ার রাজকীয় লুক, নেকলেস ঘিরে আলোচনার ঝড়


  • আপলোড সময় : বুধবার ১৩ মে, ২০২৬ সময় : ৮:১৬ পিএম

বিনোদন ডেস্ক 

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে অনেকেই আলিয়ার পোশাকের ফিটিং, নেকলেস আর মেকআপের প্রশংসা করলেও এক পক্ষ বলছেন, আলিয়া তাঁদের হতাশ করেছেন। আলিয়ার এই লুক তৈরিতে যৌথভাবে কাজ করেছে ১৫ জনের একটি দল।

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনের একেবারে শুরুতেই লালগালিচায় হাজির হন আলিয়া ভাট। সাগরপাড়ে আয়োজিত এই মর্যাদাপূর্ণ উৎসবে তিনি নিজেকে উপস্থাপন করেন দোপাট্টার মতো ভারতীয় ঐতিহ্য এবং বৈশ্বিক ফ্যাশনের মিশেলে তৈরি বডি-হাগিং স্ট্র্যাপলেস বল গাউনের রাজকীয় রূপে।

পিচ বা হালকা ব্লাশ-গোলাপি টোনের এই গাউনটির করসেট-স্টাইলের বডি, দুই হাতের কবজি থেকে নেমে আসা শিফনের ওড়না এবং ভলিউমিনাস স্কার্টসদৃশ প্রবাহিত নকশা পুরো লুককে দিয়েছে রাজকীয় আবহ। গাউনটির নকশা করেছেন তামারা রালফ।

স্ট্র্যাপলেস গাউনটিতে ছিল স্ট্রাকচার্ড করসেট বডিস এবং গভীর কাটআউট নেকলাইন, যা পুরো লুককে নাটকীয় ও গ্ল্যামারাস করে তোলে। ফ্যাশন বিশ্লেষকদের মতে, এই লুক আলিয়ার ব্যক্তিত্বের সঙ্গে আধুনিক গ্ল্যামারের এক অনন্য মিশ্রণ।

তবে এই লুকের সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল তাঁর গয়না। পোশাকের সৌন্দর্য ছাপিয়ে আলোচনায় উঠে আসে দুর্লভ গোলাপি প্রবাল ও হীরাখচিত একটি স্টেটমেন্ট নেকলেস। নেকলেসটি তৈরি করেছে সুইস লাক্সারি ব্র্যান্ড চোপার্ড এবং ভারতের জয়পুরের আমরাপালি জুয়েলার্স।

গয়নায় ব্যবহৃত হয়েছে ১৬৮ দশমিক ২৭ ক্যারেটের বিরল গোলাপি কোরাল, ৫ দশমিক ৫৩ ক্যারেটের ভারতের ঐতিহাসিক গলকোন্ডা অঞ্চলের খনি থেকে সংগৃহীত অত্যন্ত উচ্চমানের হীরা এবং আরও প্রায় ২০ ক্যারেট হীরার সূক্ষ্ম কারুকাজ। অলংকারটি আলিয়ার সাজে যুক্ত করেছে রাজকীয় ও বিলাসবহুল আবহ।

যদিও নেকলেসটির সঠিক মূল্য প্রকাশ করা হয়নি, তবে জুয়েলারি বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এর মূল্য ২৫ কোটি রুপির কম নয়। বিরল পাথর ও ঐতিহাসিক হীরার সমন্বয়ে তৈরি এই নেকলেস ইতোমধ্যেই ফ্যাশন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মেকআপেও ছিল পরিমিত সৌন্দর্যের ছাপ। নরম পিচ-পিংক টোন, চোখে হালকা শিমার এবং গ্লসি ন্যুড লিপস পুরো লুককে দিয়েছে পরিশীলিত রূপ। এই গ্লাস-স্কিন মেকআপ করেছেন আলিয়ার দীর্ঘদিনের মেকআপ আর্টিস্ট পুনিত বি সাইনি।

চুল বাঁধা ছিল স্লিক ও মিনিমাল স্টাইলে, যাতে গাউন ও গয়নার দিকেই মূল নজর থাকে। আলিয়ার স্টাইলিং করেছেন রিয়া কাপুর ও সানিয়া কাপুর। পুরো লুক তৈরিতে যৌথভাবে কাজ করেছে ১৫ জনের একটি দল।

তবে ফ্যাশন দুনিয়ায় এই লুক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ দর্শক ও ফ্যাশনপ্রেমীরা আলিয়ার স্টাইলিং, গাউন ও গয়নার প্রশংসা করলেও অন্য একটি অংশ মনে করছেন, এই লুক প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর