ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ

ঈদযাত্রা: দ্বিতীয় দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ সময় : ৯:৪৮ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (১৪ মে) দ্বিতীয় দিনের অর্থাৎ ২৪ মে’র ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে গত ১৩ মে ২৩ মে’র আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়। আগামী ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র টিকিট, ১৬ মে বিক্রি হবে ২৬ মে’র টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র ট্রেনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য একবারই টিকিট কিনতে পারবেন। প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয়ের সুযোগ থাকবে। তবে অগ্রিম কেনা এসব টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে যাত্রীদের চাহিদা বিবেচনায় যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

রেলওয়ে আরও জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

কোরবানির পশু পরিবহনের সুবিধার্থে এবারও চালু করা হচ্ছে দুটি বিশেষ ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন। ট্রেন দুটি আগামী ২২ ও ২৩ মে চলাচল করবে। এসব ট্রেন দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।

অন্যদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আদালত প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি বগি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

আসন্ন ঈদকে সামনে রেখে ট্রেনযাত্রায় যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। তাই টিকিট সংগ্রহে যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই অনলাইনে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


এ সম্পর্কিত আরো খবর