ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

টাঙ্গাইলে সুজন জেলা কমিটির সভা: গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা


  • আপলোড সময় : শনিবার ১৬ মে, ২০২৬ সময় : ৭:০৬ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি 

দেশে তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বেগবান করার প্রত্যয়ে টাঙ্গাইলে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) সুজন-সুশাসনের জন্য নাগরিক টাঙ্গাইল জেলা কমিটির এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় টাঙ্গাইল ল'কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় কমিটির গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের নতুন সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন সুজন টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও আইনজ্ঞ অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ। সভায় সুজনের জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং গণতন্ত্র সুসংহত করতে মাঠপর্যায়ের নানা সুপারিশ পেশ করেন।

সুজন টাঙ্গাইল জেলা কমিটির সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ-এর অত্যন্ত নিপুণ ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সাংগঠনিক বিষয়ে নিজেদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সুজন টাঙ্গাইল জেলা কমিটির সহসভাপতি অধ্যাপক বাদল মাহমুদ, সুজন ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন, কালিহাতী উপজেলা কমিটির সভাপতি কবি খাজা রফিক ও সাধারণ সম্পাদক মো. আবুল মনছুর।

এ ছাড়া সভায় আরও বক্তব্য রাখেন সুজন টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম সম্পাদক জহুরুল হক বুলবুল, কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ হিমু এবং অন্যতম নির্বাহী সদস্য ড. আলী রেজা প্রমুখ। সভায় বক্তারা বলেন, সুশাসন ও গণতন্ত্রের মূল ভিত্তি মজবুত করতে হলে নাগরিক সমাজকে আরও বেশি সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সুজনের কার্যক্রমকে আরও গতিশীল করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর