ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আধুনিক কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বারোপ, সিংড়ায় পার্টনার কংগ্রেস


  • আপলোড সময় : সোমবার ১৮ মে, ২০২৬ সময় : ৬:৩৩ পিএম

সিংড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে উপজেলা কোর্ট মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে স্থানীয় কৃষকদের উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে।

বক্তারা আরও জানান, কৃষি খাতে উদ্যোক্তা তৈরি, পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ প্রকল্প কার্যকর ভূমিকা পালন করবে। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নেও প্রকল্পটি সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণী ও কৃষি উদ্যোক্তারা অংশ নেন। তারা কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উৎপাদন ব্যবস্থা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়াবে বলেও তারা আশা প্রকাশ করেন।


এ সম্পর্কিত আরো খবর