ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঘোড়াঘাটে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ২:৩৮ পিএম

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের ঘোড়াঘাটে মালবাহী একটি বেপরোয়া ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী তরুণ মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আজ শনিবার (২৩ মে ) সকাল আনুমানিক ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বড় মসজিদের সামনে এই নির্মম ও হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন— আলামিন (১৬), সৈকত (১৮) ও কাইয়ুম। তারা তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রানীগঞ্জ বড় মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিরামপুরগামী একটি বেপরোয়া গতির ঘাতক ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। ট্রাকটি তাদের পিষে দিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভয়াবহ এই সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন আরোহীর অত্যন্ত মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় সড়কে চলাচলকারী স্থানীয় লোকজন ও পথচারীরা ছুটে এসে গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় অপর দুই মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ওসমানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

সকাল সকাল এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন উঠতি বয়সের তরুণের অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে ওসমানপুর হাসপাতাল এলাকার বাতাস। দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়কে জড়ো হন এবং ঘাতক ট্রাকটিকে দ্রুত শনাক্ত করাসহ চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

এ বিষয়ে ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি দল ঘটনাস্থলে এবং অপর একটি দল ওসমানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক ও তার চালক পালিয়ে যেতে সক্ষম হলেও, তাদের শনাক্ত করার জন্য সড়কের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জোর চেষ্টা চালানো হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর