ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

নাইক্ষ্যংছড়িতে বেগুন ক্ষেতে মিলল ৯৯ হাজার পিস বার্মিজ ইয়াবা


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ২:৪৪ পিএম

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের মালিকবিহীন বিশাল এক ইয়াবার চালান উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় এ সফল অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় টহল দলটি সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে একটি বেগুন ক্ষেতে তল্লাশি চালায়। তল্লাশিকালে সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি ব্যাগ থেকে সর্বমোট ৯৯ হাজার ৯৪০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

১১ বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার চালানের মধ্যে খয়েরি রঙের ৯৮ হাজার ৯৭০ পিস এবং সবুজ রঙের ৯৭০ পিস মাদক ট্যাবলেট রয়েছে। উদ্ধারকৃত এই বিশাল পরিমাণ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি ইঞ্জিনিয়ার্স বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার বন্ধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি কঠোরভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর নজরদারি বজায় রেখেছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।” বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও আইনি আনুষ্ঠানিকতা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর