ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

বাউফলে এমইপি গ্রুপের মতবিনিময় সভা : সেবার মান উন্নত করার প্রত্যয়


বাউফলে এমইপি গ্রুপের মতবিনিময় সভা

  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ৩:০৩ পিএম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে অত্যন্ত আনন্দঘন, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এমইপি (MEP) গ্রুপের উদ্যোগে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। বাউফল উপজেলার স্থানীয় সম্মানিত গ্রাহক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের সাথে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণগত মান, সেবার মান উন্নয়ন এবং আগামী দিনের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে মূলত এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল এমইপি গ্রুপের বাউফল উপজেলার স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান ‘শংকর সুইং এন্ড ব্রাদার্স’।

আজ শনিবার (২৩ মে ২০২৬) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ডিএসএম মো. হান্নান হাসান।

এমইপি গ্রুপের বাউফল পরিবেশক ‘শংকর সুইং এন্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী শংকর কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা সাদেক গোলদার এবং এমইপি গ্রুপের টিএসএম রবিউল ইসলাম।

মতবিনিময় সভায় আমন্ত্রিত অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব জীতেন্দ্রনাথ রায়, এটিএম মিজানুর রহমান এবং মামুন সিকদারসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা এমইপি গ্রুপের বিভিন্ন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যের গুণগত মান এবং গ্রাহকসেবা নিয়ে বিস্তারিত ও তথ্যবহুল আলোচনা করেন। বক্তারা বলেন, বাজারে গুণগত মান বজায় রেখে এমইপি গ্রুপ দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। আগামী দিনে এই আস্থার সম্পর্ককে আরও শক্তিশালী করতে পণ্যের মান ও বিক্রয়োত্তর সেবা আরও আধুনিক করা হবে। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সাথে এই চমৎকার মেলবন্ধন আগামী দিনে প্রতিষ্ঠানের পথচলাকে আরও সুদৃঢ়, সমৃদ্ধ ও গতিশীল করবে বলে আয়োজকরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীরাও এমইপি গ্রুপের পণ্যের ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে শংকর কুমার বণিক বাউফলে এমইপি গ্রুপের পণ্যের প্রসার ও গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সবশেষে, যারা শত ব্যস্ততার মাঝেও উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত, ফলপ্রসূ ও সফল করেছেন, এমইপি গ্রুপের পক্ষ থেকে তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর