ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরণ


  • আপলোড সময় : রবিবার ২৪ মে, ২০২৬ সময় : ৭:৩৬ পিএম

শিবগঞ্জ-মোকামতলা প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ঐচ্ছিক তহবিল থেকে বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্য ও বিভিন্ন হাট-বাজারের নৈশ্যপ্রহরীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ মে’২৬) দুপুর ২টায় শিবগঞ্জ থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ ২ হাজার ৫০০ টাকা, একটি শাড়ি এবং একটি লুঙ্গি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্য ও নৈশ্যপ্রহরীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, দেশের সাধারণ মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দায়িত্ব অনেক সময় আড়ালে থেকে গেলেও সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, একজন গ্রাম পুলিশ কিংবা নৈশ্যপ্রহরীর জীবনমান ও কষ্টের কথাও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এ ধরনের সহায়তা কর্মসূচি তাদের প্রতি সরকারের দায়িত্ববোধ ও সম্মানের বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারী। বিশেষ করে পরিবার পরিচালনায় কিছুটা স্বস্তি মিলবে বলেও জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

স্থানীয়দের মতে, গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছেছে।


এ সম্পর্কিত আরো খবর