ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

এক মোটরসাইকেলে এক পরিবারের ৩ জন, গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বাবা-মেয়ের


  • আপলোড সময় : সোমবার ২৫ মে, ২০২৬ সময় : ৩:১১ পিএম

বগুড়ার শাজাহানপুরে ঈদযাত্রার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পরিবারের বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী। সোমবার (২৫ মে ২০২৬) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুরের মাহিগঞ্জে বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মকর্তা আনিছুর রহমান (৩৫) এবং তার চার বছর বয়সী মেয়ে পুস্পা আক্তার। আহত হয়েছেন তার স্ত্রী আয়েশা খাতুন (২৫)।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, আনিছুর রহমান ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনার সুজানগরের গোপালপুরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার মেয়ে পুস্পা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্ত্রী আয়েশা খাতুনকে স্থানীয়রা উদ্ধার করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমান ও তার মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত আয়েশা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং আহত নারীকে হাসপাতালে পাঠানো হয়। ধাক্কা দেওয়া যানবাহনটি শনাক্তে কাজ চলছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে এবং অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদযাত্রায় এক পরিবারের এমন হৃদয়বিদারক মৃত্যু স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।


এ সম্পর্কিত আরো খবর