ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা

দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর


  • আপলোড সময় : শনিবার ৩০ মে, ২০২৬ সময় : ৬:২৮ পিএম

রাজধানীর ইসিবি চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশ গঠনের কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

শনিবার (৩০ মে) দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত একে অপরের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করা। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অন্যকে সহায়তা করেন, তাহলে দেশ ও সমাজ আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মকে স্মরণ করার অন্যতম উপায় হলো মানুষের কল্যাণে কাজ করা। সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানটি সড়কের পাশে আয়োজন করায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা অসুবিধা সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের দুর্ভোগ কমাতে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করা হয়েছে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

তিনি আরও বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা দেশ গঠনে ভূমিকা রাখছেন, তাদের সহযোগিতা করা এবং উৎসাহিত করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়িত্ববোধের বিকল্প নেই।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান, ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময়ের জন্য আলাদা সভা-সমাবেশ আয়োজন করা হবে। সেখানে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হবে।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কাপড় ও খাবার বিতরণ করা হয়।


এ সম্পর্কিত আরো খবর