ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে পাসের বড় বিপর্যয়: ফেল করেছেন ৬ লাখ ২৩ হাজার দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮%, কমেছে পাস ও জিপিএ-৫ এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, পেছনে বরিশাল এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ শিক্ষার্থীর জন্য সুখবর উচ্চ মাধ্যমিকে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ শিক্ষার্থী এইচএসসি ফলে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এইচএসসিতে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস, কমেছে সাফল্যের হার মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩,২৫০ জন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, এইচএসসিতে এগিয়ে ছাত্রীরা

টেস্টে নাঈম হাসানের প্রথম ফিফটি, ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের টার্গেট


  • আপলোড সময় : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬ সময় : ১১:৪৯ এএম

মিরপুর টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে অনন্য এক লড়াই উপহার দিলেন টেলএন্ডার নাঈম হাসান। আগের দিন ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ দল চতুর্থ দিনে প্রতিপক্ষের সামনে লড়াই করার মতো পুঁজি পেয়েছে এই স্পিনারের দুর্দান্ত ব্যাটিংয়ে। আট নম্বরে নেমে নাঈম হাসানের ক্যারিয়ারের প্রথম ফিফটির ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ একটি লড়াই করার মতো সংগ্রহ গড়েছে। ফলে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য নির্ধারণ করে দিতে পেরেছে স্বাগতিক বাংলাদেশ।

 

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করে ২৭ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। গতকাল শুক্রবার টেস্টের তৃতীয় দিনে আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার আগে ৬ উইকেটে ৭৯ রান তুলে চরম সংকটে পড়েছিল দল। আজ শনিবার চতুর্থ দিনের শুরুতে দল যখন আশার আলো হিসেবে ধরে রেখেছিল স্বীকৃত ব্যাটার জাকের আলিকে, তখন তিনি ২২ রান করে জোমেল ওয়ারিকানের বলে আউট হন।

 

তবে মূল অলরাউন্ডারের ভূমিকা পালন করেন নাঈম হাসান। ইতিপূর্বে টেস্টে তাঁর সর্বোচ্চ রান ছিল আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে অপরাজিত ৩৫ রান। কিন্তু মিরপুরের কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত ব্যাটিং করে তিনি নিজের ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। এর আগে বোলিং হাতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে দিতে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন তিনি। স্লিপে ক্যাচ মিসের ২৯ রানের জীবনকে দারুণভাবে কাজে লাগিয়ে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ রানসংগ্রাহক হন নাঈম।

 


এ সম্পর্কিত আরো খবর