ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কিশোরীকে মারধরের ভিডিও ভাইরাল, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার


  • আপলোড সময় : রবিবার ৩১ মে, ২০২৬ সময় : ১১:৫৩ পিএম

কক্সবাজারের চকরিয়ায় প্রেমঘটিত একটি ঘটনায় কিশোরীকে মারধরের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়। রোববার (৩১ মে) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও উপজেলার এক কিশোরী নিখোঁজ হওয়ার পর তার বাবা চকরিয়া থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ফাঁসিয়াখালী এলাকার নুরুল আমিনকে আসামি করা হয়। অভিযোগের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. আরকানুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে যায়।

অভিযান চলাকালে কিশোরীকে উদ্ধার করা হলেও সে অভিযুক্ত তরুণের কাছ থেকে সরে যেতে অস্বীকৃতি জানায়। এ সময় কিশোরী ও ওই তরুণকে মারধরের একটি ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, অভিযানের সময় কিশোরী ও তরুণকে শারীরিকভাবে আঘাত করা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন।

এদিকে ঘটনার সময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পুলিশের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপ ভ্যানের কাচ ভাঙচুর করেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নুরুল আমিনের স্বজনদের দাবি, মারধরের ঘটনায় তিনি আহত হয়েছেন এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, অপহরণের অভিযোগে কিশোরীকে উদ্ধারের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শক্তি প্রয়োগের অভিযোগ ওঠায় এসআই মো. আরকানুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর