ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপের দেশে পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা


  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৫:৫০ পিএম

বিমানে ১১ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ এবং সাড়ে ৫ হাজারের বেশি মাইল পথ পাড়ি দিয়ে বিশ্বকাপের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছে গেল ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল (রোববার) স্থানীয় সময় সকাল ১১টায় মিসৌরিতে তাদের বহনকারী বিশেষ বিমানটি অবতরণ করে।

১৯৭৮ সালের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ারোলাইনিয়াস আর্জেন্টিনাস (Aerolineas Argentinas) চার্টার বিমানের ফ্লাইট নম্বর নির্ধারণ করেছিল ১৯৭৮। ৪৮ বছর আগে বুয়েন্স আয়ার্সে রিভার প্লেটে ৭১ হাজারের বেশি দর্শকের সামনে নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের প্রথম বৈশ্বিক ট্রফি জেতে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের বহন করা এয়ারবাস এ৩৩০ (Airbus A330) বিমানটি সেজেছিল বিশ্বকাপের চমৎকার আমেজে। জাতীয় দলের প্রতীকী নীল ও সাদা ডোরাকাটার মাঝে বিমানের লেজে অধিনায়ক লিওনেল মেসির বিখ্যাত ১০ নম্বরটি ফুটিয়ে তোলা হয়েছে এবং তিনটি সোনালি তারকা তাদের এ পর্যন্ত জেতা তিনটি বিশ্বকাপ শিরোপার প্রতিনিধিত্ব করছিল।

এবারের আসরে কানসাস সিটিতে ঘাঁটি গড়বে চার শক্তিশালী দল, যার মধ্যে সবার আগে সেখানে পৌঁছে গেল আর্জেন্টিনা। এই সপ্তাহেই লরেন্সের নিকটবর্তী ইউনিভার্সিটি অব কানসাসে (University of Kansas) পা রাখবে নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও আলজেরিয়া। এই বিশেষ চার্টার বিমানে করে আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড় এসেছেন। নিজ নিজ ক্লাবের খেলা শেষ করে পরবর্তী সময়ে সরাসরি ক্যাম্পে যোগ দেবেন আরও কয়েকজন তারকা। বিমান থেকে নেমে খেলোয়াড় ও অফিশিয়াল স্টাফরা হেঁটে টার্মাক পেরিয়ে হোটেলে যাওয়ার জন্য অপেক্ষারত চার্টার বাসে চড়েন। কানসাস সিটির অরিজিন (Origin) হোটেলে থাকবেন মেসি ও তার দল। এই দিনেই হোটেল জিমে কিছুটা হালকা ঘাম ঝরাবেন দলের সদস্যরা। বাকি সদস্যরা দলের সঙ্গে যোগ দিলেই পুরোদমে মূল ফিল্ড ট্রেনিং শুরু হবে সোমবার থেকে।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (Major League Soccer) ক্লাব স্পোর্টিং কানসাসের হোম গ্রাউন্ড কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফর্ম্যান্স সেন্টারে (Compass Minerals National Performance Center) চলবে তাদের নিবিড় অনুশীলন। আগামী শনিবার টেক্সাসের কাইল ফিল্ডে (Kyle Field) প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর তিন দিন পর আইসল্যান্ডের বিপক্ষে জর্ডান হেয়ার স্টেডিয়ামে (Jordan-Hare Stadium) নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ১৭ জুন সকাল সাতটায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আর্জেন্টিনার। এরপর ২২ জুন রাত ১১টায় তাদের দ্বিতীয় প্রতিপক্ষ অস্ট্রিয়া এবং জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুন সকাল ৮টায়।


এ সম্পর্কিত আরো খবর