ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বাংলাদেশ দলের বোলিং কোচ শন টেইটের পদত্যাগ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ জুন, ২০২৬ সময় : ৫:৫৫ পিএম

পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইট। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানায়, পারিবারিক পরিস্থিতির কথা বোর্ডকে জানানোর পর টেইট প্রথমে কিছুটা সময় দায়িত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষই এই সিদ্ধান্তে উপনীত হয় যে, পদত্যাগ করাই এখন সবচেয়ে উপযুক্ত পথ। পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই এই বিদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৫ সালের মে মাসে বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফে যোগ দিয়েছিলেন শন টেইট। দায়িত্ব পালনকালে তিনি দেশের পেস বোলিং ইউনিটের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। তার প্রশিক্ষণে বাংলাদেশের পেসারদের দক্ষতা, ধারাবাহিকতা এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে বিসিবি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে। গত কয়েক বছরে বাংলাদেশের পেস আক্রমণ যে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও কার্যকর হয়ে উঠেছে, তাতে টেইটের অবদান অনস্বীকার্য।

নিজের বিদায়ের প্রতিক্রিয়ায় শন টেইট বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা এবং প্রতিভাবান খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের অংশ হতে পারা আমার জন্য বিশেষ সম্মানের। এটি সহজ কোনো সিদ্ধান্ত ছিল না। বিসিবি আমাকে যে সমর্থন ও সহযোগিতা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’ পেসারদের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘খেলোয়াড়রা যে উন্নতি করেছে, তা নিয়ে আমি গর্বিত। আমি বিশ্বাস করি তাদের সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

বিসিবি টেইটের মূল্যবান অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে এবং তার ভবিষ্যতের কর্মজীবনের জন্য শুভকামনা প্রকাশ করেছে। এদিকে, শন টেইটের আকস্মিক বিদায়ে বাংলাদেশ জাতীয় দলের নতুন বোলিং কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আপাতত আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তালহা জুবায়েরকে।


এ সম্পর্কিত আরো খবর