ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শেরপুর সীমান্তে ৫টি ভারতীয় গরু উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ০৭ জুন, ২০২৬ সময় : ৪:১০ পিএম

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবলাকোনা গ্রাম থেকে পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত গরুগুলোর কোনো মালিকানা শনাক্ত করা যায়নি।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, কর্ণঝোড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী টহল কার্যক্রম পরিচালনার সময় বাবলাকোনা এলাকায় মালিকবিহীন অবস্থায় গরুগুলো দেখতে পান।

কর্ণঝোড়া বিওপির চৌকস নায়েক নাজমুল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলোর সঙ্গে থাকা চোরাকারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে গরুগুলো জব্দ করে বিজিবি হেফাজতে নেওয়া হয়।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার হওয়া পাঁচটি ভারতীয় গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় তিন লাখ টাকা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, কাস্টমসের মাধ্যমে আইনগত কার্যক্রম শেষে উদ্ধারকৃত গরুগুলো নিলামে বিক্রি করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর