ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই


  • আপলোড সময় : সোমবার ০৮ জুন, ২০২৬ সময় : ৪:৪২ পিএম

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল ২০২৬ তারিখে শুরু হয় এবং ২০ মে পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমানে সারা দেশে ব্যবহারিক পরীক্ষা চলমান রয়েছে। ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র মূল্যায়ন ও ফল তৈরির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশ থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। দীর্ঘ সময় অপেক্ষার পর আগামী ২০ জুলাই ফলাফল ঘোষণার দিনক্ষণ নির্ধারিত হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এখন থেকেই উত্তজনা কাজ করছে। নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর