ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ


  • আপলোড সময় : সোমবার ০৮ জুন, ২০২৬ সময় : ৭:২৯ পিএম

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গ্রুপের প্রায় ৫০০ শ্রমিক। শ্রমিকদের এই অবস্থানের কারণে সোমবার বিকেল থেকে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়েছে আশপাশের সড়কগুলোতেও। ফলে কর্মব্যস্ত রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে শ্রমিকরা দলবদ্ধভাবে মহাখালী-তেজগাঁও সড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল অচল হয়ে পড়ে। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নাসা গ্রুপের কারখানাটি বর্তমানে বন্ধ রয়েছে এবং শ্রমিকরা গত এক মাসের বেতন না পেয়ে রাস্তায় নেমেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য পুলিশ বুঝানোর চেষ্টা করছে।

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে ওসি বলেন, "এই গ্রুপের মূল মালিকরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। আদালতের নির্দেশে তাদের সম্পত্তি জব্দ করা হয়েছে। বর্তমানে মালিকপক্ষের কেউ নেই যার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা যায়। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় শ্রমিকদের কী আশ্বাস দেব, তা নিয়ে আমরা নিজেরাই সংকটে আছি। তারপরও রাজধানীর অন্যতম ব্যস্ততম এই সড়কের যান চলাচল স্বাভাবিক করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে তাদের শান্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর