ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা


  • আপলোড সময় : সোমবার ০৮ জুন, ২০২৬ সময় : ৮:৫৯ পিএম

পাবনা শহরের জামেয়া আশরাফিয়া মাদরাসার সামনে হোসেন আলী (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সময় নিহতের মাদ্রাসা পড়ুয়া ছেলেও সেখানে উপস্থিত ছিল।

নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা এবং জামেয়া আশরাফিয়া মাদরাসার একজন স্টাফ ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের দাবি, মাদরাসায় পড়ালেখা করা ছেলেকে দেখতে ও প্রয়োজনে দেখা করতে সেখানে গিয়েছিলেন হোসেন আলী। মাদরাসার সামনে পৌঁছামাত্রই একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর তারা পিস্তলে পুনরায় গুলি লোড করে আরও কয়েক রাউন্ড গুলি চালালে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় পাবনা শহরজুড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে।

পাবনা সদর থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর