ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৪:৩২ পিএম

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভাকে পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়নের দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গফরগাঁও পৌরসভার হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন এম আব্দুল্লাহ-আল-মামুন। পরামর্শ সভায় মূল প্রজেক্ট উপস্থাপন করেন পিডিআরসি’র প্রধান নির্বাহী অফিসার সারোয়ার হোসেইন।

পৌর কর নির্ধারক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য ও আলোচনা করেন গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ, পৌর নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, গফরগাঁও থানার ওসি আ.স.ম আতিকুর রহমান এবং পাগলা থানার ওসি আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, বিদ্যমান অবকাঠামোর অবস্থা, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিবেশবান্ধব নগরায়ণ এবং ভবিষ্যৎ টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা পৌরসভার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা এবং সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।

স্থানীয় বিভিন্ন পেশাজীবী, সচেতন নাগরিক, সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন। তারা মহাপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, একটি কার্যকর মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে গফরগাঁও পৌরসভায় সুশৃঙ্খল নগরায়ণ, উন্নত নাগরিক সেবা, আধুনিক অবকাঠামো এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

পৌর প্রশাসক এন এম আব্দুল্লাহ-আল-মামুন বলেন, পৌরসভায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যা সমাধানে নাগরিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমে গফরগাঁও পৌরসভাকে আধুনিক, বাসযোগ্য ও সুপরিকল্পিত নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, নিরাপদ ও টেকসই নগর পরিবেশ গড়ে তোলার ভিত্তি তৈরি হবে।


এ সম্পর্কিত আরো খবর