ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৯:০২ পিএম

অনলাইন রিপোর্টার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে বেশকিছু পণ্যের ওপর শুল্ক কর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। ফলে এসব পণ্যের আমদানি খরচ বাজারমূল্য বৃদ্ধি পেতে পারে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী সরাসরি মূল্যবৃদ্ধির ঝুঁকিতে থাকা পণ্যগুলোর মধ্যে রয়েছেকাজুবাদাম, আমদানিকৃত পাঙাশ ফিলেট, সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকো, ২০০-১৬০০ সিসি পেট্রোল/ডিজেলচালিত গাড়ি, আমদানিকৃত ওয়াশিং মেশিন, জিপসাম বোর্ড শিট, পিভিসি রেজিনভিত্তিক পণ্য, পিইটি রেজিনভিত্তিক পণ্য, কোল্ড-রোল্ড কয়েল শিট, কপারের তার কপার টিউব পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার ইত্যাদি।

কাজুবাদাম

দেশীয় চাষ প্রক্রিয়াজাত শিল্পকে সুরক্ষা দিতে অপ্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং প্রক্রিয়াজাত কাজুবাদামের শুল্ক শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে আমদানিনির্ভর কাজুবাদামের বাজারে দাম বাড়তে পারে।

]আমদানিকৃত পাঙাশ ফিলেট

দেশীয় মৎস্য প্রক্রিয়াজাত শিল্পকে সুরক্ষা দিতে আমদানিকৃত পাঙাশ মাছের ফিলেটের ওপর নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে পাঙাশ মাছের দাম বাড়তে পারে।

সিগারেট

সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নিম্নস্তরে প্রতি ১০ শলাকার ক্ষেত্রে ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা এবং উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে বাজারে সিগারেটের দাম বাড়বে।

নিকোটিন পাউচ হিটেড টোব্যাকো

নিকোটিন পাউচ আমদানিতে খুচরা পর্যায়ে ৪০ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। আর হিটেড টোব্যাকো পণ্যে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দুটি ক্ষেত্রেই দাম বাড়বে।

পেট্রোল, অকটেন ডিজেলচালিত গাড়ি

পরিবেশ দূষণ কমাতে মধ্যম সারির ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনচালিত গাড়ির মোট করভার ১৩২.৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫৫.৮৮ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে এসব গাড়ির দাম বাড়তে পারে।

ওয়াশিং মেশিন

স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে সব ধরনের হাউজহোল্ড ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

জিপসাম বোর্ড জিপসাম শিট

দেশীয় উৎপাদকদের সুরক্ষায় জিপসাম বোর্ড শিট আমদানিতে ২০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে ওই সেবার মূল্য বৃদ্ধি পেতে পারে।

ট্রান্সফরমার শিল্প সুরক্ষায়

স্থানীয়ভাবে গড়ে ওঠা কেভিএ পর্যন্ত ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার শিল্পকে শক্তিশালী শুল্ক প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে উক্ত ক্ষমতার ট্রান্সফরমার আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৫ শতাংশে উন্নীত করার এবং একইসঙ্গে নতুন করে শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে।

বিদেশি কপার টিউব কপারের তার

কপার টিউব আমদানির শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, কপারের তার আমদানিতে নতুন করে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে পণ্য দুটির দাম বাড়তে পারে।

কোল্ড-রোল্ড কয়েল শিট

কোল্ড-রোল্ড কয়েল শিট আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে এই পণ্যটির দামও বাড়তে পারে।

প্লাস্টিক প্যাকেজিং শিল্প

পিভিসি রেজিনের আমদানি শুল্ক শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আর পিইটি রেজিনের আমদানি শুল্কও শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

গ্রিজপ্রুফ পেপার গ্লাসিন পেপার

গ্রিজপ্রুফ পেপারের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং অতিরিক্ত শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। আর গ্লাসিন পেপারের ক্ষেত্রেও একইভাবে শুল্ক ২৫ শতাংশ এবং অতিরিক্ত শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। এতে দুই ধরনের কাগজের দাম বাড়তে পারে।

বিদেশি মোটর

দেশীয় মোটর উৎপাদনকারী শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে ১২০০ ওয়াটের নিম্ন ক্ষমতাসম্পন্ন ডিসি মোটর আমদানিতে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি।

ভুট্টা জাতীয় পণ্য

ভুট্টা দানা থেকে তৈরি মেইজ স্টার্চের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এটি খাদ্য, টেক্সটাইল, ওষুধ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এতে সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়তে পারে।

পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার

আমদানি বিকল্প শিল্পকে সুরক্ষা দিতে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার আমদানিতে নতুন করে শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

বিদেশি সাইকেল

স্থানীয় শিল্পের সুরক্ষায় সাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইল আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং নতুন করে শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

আকাশজমিন / আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর