ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬


  • আপলোড সময় : শনিবার ১৩ জুন, ২০২৬ সময় : ৮:০৯ পিএম

সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ জনই ঢাকায়। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭৯৬ জন।

শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে। অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ জনের, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৫৬ শিশুর।

একই সময়ে সারা দেশে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জন। এছাড়া হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৪ হাজার ৮৯৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। শুধুমাত্র এই বিভাগেই হাম ও উপসর্গ নিয়ে ২৯১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৫১৪ জন। গত তিন মাসে পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় অভিভাবক ও চিকিৎসকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর