ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

আনচেলত্তির ওপর ভরসা ‘ব্রাজিল ভক্ত’ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের


  • আপলোড সময় : শনিবার ১৩ জুন, ২০২৬ সময় : ৮:১৫ পিএম

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সারা দেশের মতো ক্রীড়াঙ্গনও এখন ব্রাজিল-আর্জেন্টিনায় বিভক্ত। এই স্রোতে গা ভাসিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে আশাবাদী এই ক্রীড়া ব্যক্তিত্ব।

ঢাকা পোস্টের সাথে আলাপকালে আমিনুল হক বলেন, ‘২০০২ সালের পর ব্রাজিল আর শিরোপার দেখা পায়নি। তবে এবারের দলের ভারসাম্য ও খেলোয়াড়দের পারফরম্যান্স বেশ আশাব্যঞ্জক। আমার বিশ্বাস, এবার হেক্সা মিশন সফল হবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে শুধু খেলোয়াড় নয়, কোচের মুন্সিয়ানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির ওপর পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, ‘আনচেলত্তি বিশ্বসেরা কোচদের একজন। রিয়াল মাদ্রিদের মতো তারকাখচিত দলকে সামলানোর অভিজ্ঞতা থাকায় ব্রাজিলের মতো দলের ওপর থাকা চাপ তিনি দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।’

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো বিদেশি কোচের অধীনে শিরোপা জেতার রেকর্ড নেই। তবে এই রেকর্ড ভাঙার ব্যাপারেও আশাবাদী প্রতিমন্ত্রী। তিনি মনে করেন, ‘খেলাধুলায় অনেক রেকর্ডই সময়ভেদে ভেঙে যায়। ব্রাজিলের হাত ধরেই হয়তো বিশ্বকাপের এই অনন্য ইতিহাস নতুন করে লেখা হতে পারে।’

শিরোপা দৌড়ে ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনাকে এগিয়ে রাখা হলেও নিজের পছন্দের জায়গায় অটুট আমিনুল হক। তিনি বলেন, ‘আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অন্যতম ফেভারিট, আর ফ্রান্সের রিজার্ভ বেঞ্চ অত্যন্ত শক্তিশালী। এরপরও আমার প্রত্যাশা ব্রাজিলের হাতেই শিরোপা উঠবে।’

খেলোয়াড়ি জীবনে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ উপভোগের স্মৃতি থাকলেও বর্তমানে যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে অনেকটা ব্যস্ত সময় কাটছে তার। তবে শত ব্যস্ততার মধ্যেও প্রিয় দলের খেলা দেখার জন্য সময় বের করে নেওয়ার কথা জানিয়েছেন এই সাবেক ফুটবলার।


এ সম্পর্কিত আরো খবর