ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

আ.লীগ নেতা গ্রেপ্তারের ঘটনায় উত্তেজনা, বিএনপি নেতার শাস্তির দাবি


  • আপলোড সময় : রবিবার ১৪ জুন, ২০২৬ সময় : ৫:০৯ পিএম

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে ওসি’র অপসারণ দাবি করায় উপজেলা বিএনপি’র আহ্বায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। রোববার (১৪ জুন) দুপুরে বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপি’র একাংশ এ দাবি তোলে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শামছুজ্জামান সবুজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রেখে লালমনিরহাট-২ আসনের মানুষ রোকন উদ্দিন বাবুলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন। দলের চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা করে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মনোনয়ন বঞ্চিত জাহাঙ্গীর আলম বিগত নির্বাচনে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেন।

তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় ঠেকাতে ব্যর্থ হয়ে হিংসাত্মক মনোভাবে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছেন তিনি। পাশাপাশি বিএনপি’র ব্যানার ব্যবহার করে প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে নানাভাবে বাধা সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তিনি।

সাম্প্রতিক ঘটনায় উপজেলার কালীগঞ্জে আওয়ামী লীগ’র সহ-সভাপতি এবং নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি আজিজার রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি উপজেলা বিএনপি’র আহ্বায়ক জাহাঙ্গীর আলমের আত্মীয় (ভায়রা) বলে জানা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওসি’র অপসারণ দাবি করা হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

শামছুজ্জামান সবুজ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির আত্মীয়কে বাঁচানোর জন্য বিএনপি’র আহ্বায়ক প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং এলাকার শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, “বিএনপি’র সাইনবোর্ড ব্যবহার করে যারা ধানের শীষের বিপক্ষে অবস্থান নিচ্ছে, আওয়ামী লীগকে পুনর্গঠনে সহায়তা করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক ব্যবস্থা নিতে হবে।”

এ সময় তিনি কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি তিনি দাবি করেন, বিষয়টি ইতোমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে অবগত করা হয়েছে এবং ভবিষ্যতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামছুজ্জামান সবুজ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিষয়ে কেন্দ্রীয় বিএনপি’কে লিখিতভাবে জানানো হবে। তিনি দাবি করেন, “কেন্দ্র থেকে বলা হয়েছে, এসব বিষয়ে গোয়েন্দা পর্যায়ে তথ্য রয়েছে এবং পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, আত্মীয়কে রক্ষা করার চেষ্টা এবং প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করে কেউ দল বা দেশের কল্যাণ করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এর আগে একই দাবিতে উপজেলা বিএনপি’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে তুষভান্ডার বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান কান্তি, জেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ সালেহ আহমেদ, গজর উদ্দিন পাটোয়ারী, খালেকুজ্জামান হেলাল এবং উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরত ই মেহেরবান মিঠু প্রমুখ।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি রয়েছে বলে জানা গেছে।


এ সম্পর্কিত আরো খবর