ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মোকামতলায় মন্দিরের প্রতিমা ভাংচুর, এলাকায় উত্তেজনা


  • আপলোড সময় : রবিবার ১৪ জুন, ২০২৬ সময় : ৫:১২ পিএম

শিবগঞ্জ-মোকামতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিনটি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার দেউলী ইউনিয়নের কানছগাড়ি শিব মন্দির, শীতলি মন্দির এবং মহাশ্মশান মন্দিরে এ ভাংচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুর্বৃত্তরা ওই তিনটি মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে। শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

কানছগাড়ি মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্য বিশ্বনাথ বলেন, “প্রতি মাসে শনিবার এখানে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এসে দেখি প্রতিমা ভাংচুর করা হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর দত্ত তিনটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ কনক দেব, সঞ্জয় কুমার সাহা, কাজল কুমার, মিন্টু কুমার সাহা, নয়ন সরকার এবং উৎপল কুমার মোহন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা এলাকায় ধর্মীয় সম্প্রীতির পরিবেশে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর