ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে আটক ৬


  • আপলোড সময় : সোমবার ১৫ জুন, ২০২৬ সময় : ৫:৪৮ পিএম

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশুলিয়ার ইয়ারপুর এলাকা থেকে মো. ছপুর উদ্দীন (৬০) ও মো. লুৎফর রহমানকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অন্যদিকে, সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে হেলেনা আক্তার (৩৫) ও নুরজাহান বেগম (২৭)-কে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া আশুলিয়ার গেরুয়া এলাকায় পৃথক অভিযানে আসাদ মিয়া (৩৮)-কে ১০০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ।

একই রাতে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে শাফিরুল ইসলাম নয়ন (৩৬)-কে ৩০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর ওসি মো. সাইদুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, মাদক নির্মূল এবং সমাজকে মাদকমুক্ত রাখতে ঢাকা জেলা ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর