ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মাদকমুক্ত ফুলবাড়ী গড়ার অঙ্গীকারে বর্ণাঢ্য শোভাযাত্রা


  • আপলোড সময় : বুধবার ১৭ জুন, ২০২৬ সময় : ৭:৪১ পিএম

চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে বুধবার (১৭ জুন) সকালে পৌরশহরে মাদকবিরোধী জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী মাদক নির্মূল কমিটির উদ্যোগে ‘মাদককে না বলি, সুন্দর ফুলবাড়ী গড়ি’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় থানার সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে স্থানীয় নিমতলা মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান জামান।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজমুল হক নাজিম, সহ-সভাপতি মো. আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি মো. আবুল বাশার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মর্তুজা হক শাহ অষ্টিন, সাবেক পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, সাবেক ছাত্রনেতা দারুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোখলেছুর রহমান নবাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মাদক কারবারি ও মাদকসেবীরা দেশ ও জাতির শত্রু। মাদকের ভয়াবহ বিস্তারে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। এই পরিস্থিতি থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় ফুলবাড়ীর বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রয়েছে। তাই মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি এলাকায় মাদক নির্মূল কমিটি গঠন করে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা বলেন, মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে জনগণের পাশাপাশি প্রশাসনের সহযোগিতাও প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


এ সম্পর্কিত আরো খবর