ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ভোরে গ্রেফতার, দুপুরে জামিন


  • আপলোড সময় : বুধবার ২৪ জুন, ২০২৬ সময় : ৩:৪৮ পিএম

শ্রম আইনের একটি মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতারের পর জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালতে আত্মসমর্পণ করা মামলার বাকি তিন আসামিরও জামিন দেওয়া হয়েছে।

এর আগে আজ বুধবার ভোরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ সাজেদুল ইসলাম শুভ্রকে তাঁর বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হলে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার পাওনা বাবদ প্রায় ২৩ লাখ টাকা পরিশোধ না করায় ঢাকার প্রথম শ্রম আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার প্রেক্ষিতেই সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা কার্যকর করতে গত মঙ্গলবার রাত থেকেই তাঁর বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত পুলিশ বাসার ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে আজ বুধবার ভোরের দিকে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত আসামিদের জামিন মঞ্জুর করায় মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া আদালতের নির্দেশনা অনুযায়ী যথানিয়মে চলবে বলে আইনজীবীরা জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর