ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপের নকআউট উপলক্ষে ব্রাজিলে বিশেষ সরকারি ছুটি ঘোষণা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ সময় : ৩:৫১ পিএম

ক্রীড়া ডেস্ক:

স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত দাপটে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে পা রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সাম্বা শিবিরের এই দুর্দান্ত সাফল্যের আনন্দকে দেশের মানুষের মাঝে আরও রঙিন ও উৎসবমুখর করতে এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। আগামী সোমবার ব্রাজিলের বাঁচা-মরার নকআউট পর্বের ম্যাচটি উদযাপন করতে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে। লাতিন আমেরিকার এই ফুটবল পাগল দেশে নকআউট নিশ্চিতের পর থেকেই বইছে আনন্দের জোয়ার। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এই উৎসবের খবরটি নিশ্চিত করেছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছুটির ঘোষণা দেন ব্রাজিলের অন্যতম প্রধান শহর রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি। তিনি জানান, রিওর অস্থায়ী গভর্নর বিচারপতি রিকার্দো কৌতোর সঙ্গে বিশেষ আলোচনা ও সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার শহর ও অঙ্গরাজ্যের অফিসিয়াল সরকারি গেজেটে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও প্রকাশ করা হবে।

মেয়র কাভালিয়েরি তাঁর বার্তায় বলেন, ফিফা বিশ্বকাপের নকআউট বা শেষ ৩২-এর পর্বে ব্রাজিলের উত্তরণ উপলক্ষে আগামী ২৯ জুন, সোমবার দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) সেলেসাওদের ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের দিন পৌর ও অঙ্গরাজ্যের সব সরকারি দপ্তর ও সংস্থায় ঐচ্ছিক ছুটি কার্যকর থাকবে, যাতে কর্মচারীরা কোনো ঝামেলা ছাড়াই দেশের খেলা উপভোগ করতে পারেন।


গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে গুঁড়িয়ে ‘সি’ গ্রূপের সেরা হয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির দল। ব্রাজিলের এমন বিধ্বংসী জয়ের পর পুরো দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল ফুটবল দলকে নিয়ে ভাইরাল হওয়া বেশ কিছু রসাত্মক মিমও নিজের অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রিওর মেয়র কাভালিয়েরি।

এক পোস্টে তিনি অত্যন্ত মজার ছলে লিখেন, ‘ব্রাজিল দলকে নিয়ে ইন্টারনেটে আমি যে চমৎকার ও হাসির মিমগুলো পেয়েছি, আপনারা চাইলে সেগুলো একবার দেখে নিতে পারেন।’ এরপর কোটি কোটি সেলেসাও সমর্থকদের উদ্দেশ্যে এক জোরালো বার্তা দিয়ে মেয়র লিখেন, ‘এখন আপনারা বুক ফুলিয়ে হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারেন!’

টাইমটেবিল অনুযায়ী, আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় নিজেদের নকআউট ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল। তবে সাম্বা ব্রিগেডের প্রতিপক্ষ এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি। ‘এফ’ গ্রুপের সমীকরণ অনুযায়ী জাপান, সুইডেন কিংবা নেদারল্যান্ডস—এই তিন পরাশক্তির যেকোনো একটি দলের বিপক্ষে মাঠে নামতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ফুটবল বিশ্লেষকদের মতে, ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এশিয়ান জায়ান্ট জাপানই বর্তমানে সবচেয়ে বেশি এগিয়ে থাকছে। তবে প্রতিপক্ষ যে-ই হোক, ভিনিসিয়ুস ও নেইমারদের খেলা দেখতে ব্রাজিলে এখন থেকেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর