ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই পদে নিয়োগ কার্যক্রম শুরু


  • আপলোড সময় : শনিবার ২৭ জুন, ২০২৬ সময় : ৪:২২ পিএম

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা (জুন-২০২৬) এর কার্যক্রম শনিবার (২৭ জুন) থেকে শুরু হয়েছে। পুলিশে জনবল নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে এ কার্যক্রমে প্রথম দিনেই প্রার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সকাল ৮টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। তার নেতৃত্বে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

প্রথম দিনে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রার্থীদের উচ্চতা, বুকের মাপসহ শারীরিক যোগ্যতা পরীক্ষা করা হয় এবং সকল তথ্য সঠিকভাবে যাচাই করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পুরো কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে আগামী দিনের মাঠ পরীক্ষা ও শারীরিক সক্ষমতা যাচাই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রার্থীদের নিয়ম মেনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে বলে আশ্বস্ত করেন।

নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন আগামীকাল ২৮ জুন ২০২৬ সকাল ৮টা থেকে শুরু হবে। ওইদিন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

নিয়োগ কার্যক্রম পরিদর্শন ও উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন জনাব তানভীর আহমদ, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স; নিয়োগ বোর্ডের সদস্য জনাব রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ এবং জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট।

এছাড়া উপস্থিত ছিলেন জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জনাব আবুল খয়ের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মৌলভীবাজার; ডা. শুভ্র তুষার সিংহ, মেডিকেল অফিসার, মৌলভীবাজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

নিয়োগ বোর্ড সংশ্লিষ্টরা জানান, পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরো কার্যক্রম কঠোর নিরাপত্তা ও নিয়মনীতির মধ্যে সম্পন্ন করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর