ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ


  • আপলোড সময় : শনিবার ২৭ জুন, ২০২৬ সময় : ৯:৩৫ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশুরি বৈরাগবাড়ি এলাকার বেদখল খাল ও রেকর্ডকৃত রাস্তা উদ্ধার এবং তাদের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৭জুন) রূপগঞ্জ-মুশুরি-ইছাপুরা সড়কে তারা এ বিক্ষোভ ও মানবন্ধন করেন। মানববন্ধনে ছাত্র-ছাত্রী, নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মুশুরি বৈরাগবাড়ি মসজিদের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান। সভায় বক্তব্য রাখেন মুশুরি গ্রামের বাসিন্দা আব্দুল মতিন, আব্দুল রউফ, পারভেজ আহমেদ, মনির মুন্সী, জাকারিয়া, সুজন মিয়া, নুরুল হক, তারাজ উদ্দিন, ইসলাম উদ্দিন, লোকমান হোসেন, জুলহাস মিয়া, দিনু মিয়া, তোতা মিয়া, তরিকুল ইসলাম, গোলজার হোসেন, রিফাত আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মুশুরি বৈরাগবাড়ি এলাকার সাহাপুর-মুশুরি-বৈরাগবাড়ি খাল বেদখল হয়ে গেছে। মুশুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়-ছৈয়ালবাড়ি-বৈরাগবাড়ি সরকারি হালট গ্রামীণ রাস্তা বালি ভরাট করে দখলে নেওয়া হয়েছে। রূপগঞ্জ-বাঘবের সড়কের মুশুরি থেকে বৈরাগবাড়ি পর্যন্ত পাকা রাস্তার অধিকাংশই বালু ভরাট করে দখলে নেওয়া হয়েছে। আবাসন প্রকল্প মুশুরি বৈরাগবাড়ি গ্রাম গিলে খাচ্ছে। জীবন দিব তবুও বসতভিটা ছাড়বো না। আবাসন প্রকল্পের গ্রাস থেকে বৈরাগবাড়িকে রক্ষা করতে হবে। আবাসন প্রকল্পের সৃষ্ট জলবদ্ধতা অবিলম্বে নিরসন  করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। 



এ সম্পর্কিত আরো খবর