ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা


  • আপলোড সময় : শনিবার ২৭ জুন, ২০২৬ সময় : ৯:৩৮ পিএম

চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্ল্যানিং, অ্যাডভোকেসি ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১১টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।

পৌরকর্মচারী আশরাফ পরভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজেদুল ইসলাম সাজু এবং পৌর ইন্সপেক্টর মো. মুরাদ হোসেন।

সভায় পৌরসভার ২৬ জন স্বাস্থ্যকর্মী অংশ নেন। বক্তারা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নির্ধারিত কেন্দ্রে এনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকরা জানান, আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফুলবাড়ী পৌরসভা এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫০০ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এদিকে একই দিনে সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজেদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

এছাড়া বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হক বান্না, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. সিদ্দিকুর রহমান এবং এপিআই মো. খবির উদ্দিন।

সভায় জানানো হয়, উপজেলার বিভিন্ন কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৭২০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৩ হাজার ৫০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর