ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সরিষাবাড়ীতে ধর্ষণের অভিযোগে বিচার দাবিতে সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : শনিবার ২৭ জুন, ২০২৬ সময় : ৯:৪৪ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ষণের অভিযোগে বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। শনিবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর চাচা সুমন শেখ। তিনি অভিযোগ করেন, গত ২১ মে সন্ধ্যা ৭টার দিকে তার ভাতিজীকে নাহিদ ও তার সহযোগীরা জোরপূর্বক ভাটারা বাজারের উত্তর পাশে বিলপাড় এলাকায় একটি নির্জন ঘরে নিয়ে যায়। সেখানে নাহিদ ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ঘটনার পর ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে একটি নিকাহনামায় স্বাক্ষর নেওয়া হয়। পরে তাকে শিমলা বাজার ইস্পাহানী আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়।

পরিবারের দাবি, সেখানে দুই দিন ধরে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়ির পাশে ফেলে রেখে যাওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগীর মা রোখসানা বাদী হয়ে ২৫ মে সরিষাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পর থেকে নাহিদ ও তার সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। পাশাপাশি প্রতিনিয়ত প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। তবে এ বিষয়ে অভিযুক্ত নাহিদ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর