ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

কেন্দুয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ


  • আপলোড সময় : বুধবার ০১ জুলাই, ২০২৬ সময় : ৪:৪৮ পিএম

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে মতি মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মতি মিয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্রা ভাটিপাড়া গ্রামের মৃত মন্নাফ হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ওই স্কুলছাত্রী নিজ গ্রাম থেকে পার্শ্ববর্তী বাট্রা গ্রামে তার বোনের বাড়িতে যাচ্ছিল। পথে অভিযুক্ত মতি মিয়া তাকে জোরপূর্বক রাস্তার পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী কোনোমতে বোনের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার কেন্দুয়া থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর